আন্তর্জাতিক ডেস্ক : শেষমেশ পরমাণু যু'দ্ধের দিকে গড়াতে কি চলল রাশিয়া-ইউক্রেন সংকট? মস্কোর আকাশে তেমনই আশঙ্কার কালো মেঘ। কারণ রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু অ'স্ত্র প্রতিরোধী দলকে (ডেটারেন্স ফোর্সেস) 'হাই অ্যালার্ট'-এ থাকার নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, ইউক্রেন নিয়ে পশ্চিমী দেশগুলো রাশিয়ার সঙ্গে চরম শ'ত্রুতামূলক আচরণ করছে।
এ দিকে এই খবর যখন আশ'ঙ্কার ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছে, ঠিক তখনই জানা গেল, বেলারুস সীমান্তে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে সম্মতি দিয়েছে ইউক্রেন। স্বভাবতই পরমাণু যু'দ্ধের সম্ভাবনার মধ্যে এই খবরে আপাত স্বস্তি বিশ্বে। রোববার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘‘আমি প্রতিরক্ষামন্ত্রী এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানকে রুশ সেনার পরমাণু অস্ত্র প্রতিরোধী বাহিনীকে 'হাই অ্যালার্ট'-এ রাখার নির্দেশ দিয়েছি।''
কিন্তু কেন? তার জবাবও দিয়েছেন পুতিন। তার দাবি, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম দুনিয়া একের পর এক শ'ত্রুতামূলক পদক্ষেপ করে চলেছে। তারই পাল্টা ‘ডেটারেন্স ফোর্সেস’-কে তৈরি থাকার নির্দেশ। প্রায় একই সময় ঘটেছে আরও একটি উল্লেখজনক ঘটনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর। দু’জনের মধ্যে ফোনালাপের পর জানা গিয়েছে ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি।