সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ০২:৩৬:৪১

অবশেষে যে ভেন্যুতে হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন আলোচনা

অবশেষে যে ভেন্যুতে হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে দুই পক্ষেরই অনেক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার থেকে চলা যুদ্ধ  থামাতে আলোচনার কোন বিকল্প নেই। আজ সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

এদিকে, নানা টানাপোড়েনের পর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। বেলারুশ সীমান্তে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আলোচনার ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ।

এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ দীর্ঘ টেবিলের একটি ছবি প্রকাশ করে বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে। এখন প্রতিনিধিদলের আগমন প্রত্যাশা করছে বেলারুশ।” উভয় দেশের প্রতিনিধিদল ভেন্যুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ। তথ্য সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে