সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:১০:২১

ইউক্রেনে ৩ গুণ বেড়েছে জেলেনস্কির জনপ্রিয়তা

ইউক্রেনে ৩ গুণ বেড়েছে জেলেনস্কির জনপ্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক : এখন পর্যন্ত শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে ভালোই মোকাবেলা করতে পেরেছে ইউক্রেন। এক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির তদারকির দিকটি বেশ লক্ষনীয়। এমনকি যুক্তরাষ্ট্রের দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে কিয়েভ শহরেই অবস্থান করেছেন তিনি। যুদ্ধের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও বার্তায় নাগরিকদের দিক নির্দেশনা দিয়ে আসছেন। সবকিছু মিলিয়ে ইউক্রেনীয়দের মধ্যে জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে।

রেটিং সোশিওলজিক্যাল গ্রুপের চালানো একটি জরিপে দেখা গেছে, ৯১ শতাংশ ইউক্রেনীয় এখন জেলেনস্কিকে সমর্থন করছেন, ৬ শতাংশের সমর্থন জেলেনস্কির পক্ষে নয়, ৩ শতাংশ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে।

ইউক্রেনজুড়ে দুই হাজার মানুষের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে জেলেনস্কির জনসমর্থন গত বছরের ডিসেম্বরের চেয়ে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে