আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কারণে মানবিক বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতিতে ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা ও ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক। দেশটির রেড ক্রিসেন্টের মাধ্যমে এ ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। ইউক্রেনের রেড ক্রসের আহ্বানে সাড়া দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি জরুরি ত্রাণবোঝাই ৫টি ট্রাক ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। খবর হুরিয়াত ডেইলির।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- কম্বল, তাঁবু, ঘুমানোর ব্যাগ, পানি শোধনসামগ্রী, একটি ভ্রাম্যমাণ রান্নাঘর, একটি দুর্যোগ ব্যবস্থাপনা কাজে ব্যবহারের গাড়ি এবং ৫ জন বিশেষজ্ঞ। তুরস্কের রেড ক্রিসেন্ট এক টুইটবার্তায় ইউক্রেনে ত্রাণ পাঠানোর এ তথ্য নিশ্চিত করেছে।