আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কিন্তু এখনও রাশিয়ার দখলে আসেনি কিয়েভ। ইউক্রেনের সেনা কড়া চ্যালেঞ্জ ছুঁড়েছে পুতিন বাহিনীকে। রাশিয়ার ভ’য়ঙ্কর চেচেন বাহিনীকে প্রতিরো’ধ করেছে তারা কিন্তু এমন পরিস্থিতিতে দমে যেতে নারাজ রুশ প্রেসিডেন্টও। দ্রুত রাজধানী দখলের নির্দেশ দিয়ে আরও বেশি সংখ্যক সেনা পাঠাচ্ছে পুতিন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ভয়ানক ছবি।
আটঘাঁট বেঁধে বৃহস্পতিবার রাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। পুতিনের পরিকল্পনা ছিল চারদিনের মধ্যে ইউক্রেন দখল কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। চারদিক কেটে গেলেও রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকভ দখলে আসেনি পুতিন বাহিনীর। যুদ্ধের ভয়াবহতা বাড়াতে, সহজে জয় পেতে ইউক্রেন সীমান্তে সেনা পাঠিয়েছিল রাশিয়া। তাদেরও আটকে দিয়েছে ইউক্রেন। কিয়েভের পালটা মারে প্রাণ গিয়েছে রুশ জেনারেল মাগোমেদ তুশায়েভরও। তবু দমতে রাজি নয় রাশিয়া। আরও সৈন্য পাঠাচ্ছে তারা।
মার্কিন স্যাটেলাইটে ধরা পড়া ছবি দেখে আ'ত'ঙ্কি'ত ইউক্রেনবাসী। রুশ সাঁজোয়া বাহিনীকে কিয়েভের পথে অগ্রসর হতে দেখা গিয়েছে সেই উপগ্রহ ছবিতে। শেষ প্রকাশিত ছবি অনুযায়ী, প্রায় পাঁচ কিমি দীর্ঘ ওই সাঁজোয়া বাহিনী কিয়েভ থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে। এই বাহিনীতে রয়েছেন পদাতিক সেনা, ট্যাঙ্ক, জ্বালানির জোগান এবং সাঁজোয়া গাড়ি। বেলারুশে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর প্রাক মুহূর্তে এই ছবি সামনে এসেছে। যা ঘিরে ফের বিত'র্ক তৈরি হয়েছে। সূত্র : সিএনএন