আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সাধারণ মানুষদের পাশে দাঁড়ালো ইসকন। দুর্দ'শাগ্রস্ত মানুষদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়ে দিলেন, ইউক্রেন জুড়ে ইসকন মন্দিরগুলি অভাবী মানুষের সেবা করার জন্য প্রস্তুত। তিনি বলেন, আমাদের ভক্তরা এবং মন্দিরগুলি বিপন্ন মানুষদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মন্দিরের দরজা তাদের সেবার জন্য উন্মুক্ত।
ইউক্রেনে ইসকনের ৫৪টি মন্দির রয়েছে। রাধারমণ জানাচ্ছেন, কিয়েভে থাকা তাদের সমস্ত ভক্তই নিরাপদে রয়েছে। অক্ষ'ত রয়েছে মন্দিরগুলি। মানুষের সেবা করার নিয়ে রাধারমণ বলছেন, জীবন আপনাকে লেবু দিলে লেবুর সরবত বানিয়ে নিন। ইউক্রেনে থাকা আমাদের ভক্তরা আরও এক ধাপ এগিয়ে। যখন জীবন তাদের লেবু ছুঁড়ে মারছে, তখন লেবুর সরবত বানিয়েই তারা ক্ষান্ত হননি। তা সকলের মধ্যে ভাগ করেও দিতে শুরু করেছেন। এই কঠিন সময়ে আমাদের ভক্তরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই মানুষের সেবায় ব্রতী হয়েছেন।” সূত্র : সংবাদ সংস্থা এএনআই ও ডিএনএ নিউজ