মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০৮:৩৭:৪২

এবার ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর এগিয়ে যাচ্ছে কিয়েভের দিকে!

এবার ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর এগিয়ে যাচ্ছে কিয়েভের দিকে!

আন্তর্জাতিক ডেস্ক : কোনদিকে মোড় নিতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ? তুমুল যুদ্ধ হচ্ছে দুই পক্ষের মধ্যে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের আজ ষষ্ট দিন।  বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনা নির্দেশ দেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়। খবর বিবিসির

ম্যাক্সার সোমবার সিএনএনকে জানিয়েছিল, বহরে সাজোয়া যান, ট্যাঙ্ক, টাওড গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যান রয়েছে। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে