আন্তর্জাতিক ডেস্ক : শুধু ভারতীয় নয়, ইউক্রেনে আটকে থাকে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদেরও সাহায্য করবে ভারত। প্রয়োজনে তাদেরও ফিরিয়ে আনবে। সোমবার বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি যু'দ্ধবি'ধ্ব'স্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ওষুধসহ একাধিক সাহায্য পাঠানো হবে সে দেশে।
সোমবার এমনটা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। সময় যত এগোচ্ছে তত জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেন যু'দ্ধ পরিস্থিতি। আর তাই সেখানে আটকে থাকা নাগরিকদের উদ্ধার ও নিজেদের অবস্থান ঠিক করতে ২৪ ঘণ্টার মধ্যে দু'বার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানেই সিদ্ধান হয় আগামিকাল অর্থাৎ মঙ্গলবারই প্রথম দফার সামগ্রী পাঠানো হবে যু'দ্ধবি'ধ্ব'স্ত ইউক্রেন সীমান্তে। এদিন প্রধানমন্ত্রী মোদি রোমানিয়া এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেন। মোদি আরও বলেন, গোটা বিশ্ব একটা পরিবার। ইউক্রেন সীমান্তে আটকে থাকা প্রতিবেশী রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশের নাগরিকদের সাহায্য করবে ভারত। চাইলে তাদের দেশেও ফিরিয়ে আনা হবে। সূত্র : এএনআই