মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০১:১১:২৯

ইউক্রেনে আছি মা, ওঁরা আমাদের ফ্যাসিস্ট বলে ডাকে: রুশ সেনার শেষ বার্তা

ইউক্রেনে আছি মা, ওঁরা আমাদের ফ্যাসিস্ট বলে ডাকে: রুশ সেনার শেষ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ডাকা একটি বিশেষ অধিবেশন ডেকেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে ইউক্রেনের পরিস্থিতি বোঝাতে যুদ্ধে নিহ'ত এক রুশ সেনার এই শেষ বার্তা পাঠ করে শোনালেন ইউক্রেন রাষ্ট্রদূত। চিঠিতে রুশ সেনার মা জানতে চান, ছেলের ঠিকানা এখন কী, তার কাছে পার্সেল পাঠানো যাবে? উত্তরে ছেলেটি লেখে, ‘‘ইউক্রেনে আছি। গলায় ফাঁস নিয়ে ঝুলতে ইচ্ছে করছে।’’

শেষ বার্তায় লেখা ছিল, ''মা, আমি এখন ইউক্রেনে। এখানে সত্যিই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমি ভয় পাচ্ছি। একসঙ্গে সব শহরে বোমা বর্ষণ করছি আমরা। এমনকি সাধারণ মানুষকেও আক্রমণ করছি, খুব কষ্টের মা।'' ক্রিমিয়ায় নিহ'ত ওই সেনা তার মাকে পাঠানো শেষ বার্তায় লেখেন, ''আমাদের বলা হয়েছিল, ইউক্রেন নাকি স্বাগত জানাবে। এখানে এসে দেখলাম, তারা আমাদের সাঁজোয়ার নীচে পড়ছে, চাকার তলায় নিজেদের নিক্ষেপ করছে। কোনও ভাবেই আমাদের ইউক্রেনে ঢুকতে দিতে চায় না তারা। মা, ওঁরা আমাদের ফ্যাসিস্ট বলে ডাকে। এটা খুব কঠিন।’’

ইউক্রেন রাষ্ট্রদূত বোঝাতে চাইলেন, কী ভাবে হামলার বলি হতে হচ্ছে প্রাণ। জাতিসংঘের ভরা সভায় এই মা-ছেলের এই বার্তা পড়ে একটু থামলেন ইউক্রেনের প্রতিনিধি। তার পর বললেন, ‘‘আপনারা এই বার্তালাপের নিরিখে যু'দ্ধের তী'ব্রতা অনুধাবন করার চেষ্টা করুন। ভেবে দেখুন, এই অধিবেশনে উপস্থিত প্রতিটি দেশের নেমপ্লেটের পাশে দাঁড়িয়ে আছে এমন ৩০ নিহত রুশ সেনার আত্মা। প্রতিটি দেশের পাশে…।’ সূত্র : দ্যা গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে