মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০১:৩৭:৫৯

ইউক্রেন থেকে হাড়হিম করা তথ্য, ভয়ানক 'ভ্যাকিউম বম্ব' ব্যবহার

ইউক্রেন থেকে হাড়হিম করা তথ্য, ভয়ানক 'ভ্যাকিউম বম্ব' ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পরও কিয়েভ দখল করতে পারেনি পুতিন বাহিনী। এই অসম লড়াই তৃতীয় বিশ্বযুদ্ধের অনুঘটক হয়ে উঠতে পারে বলেও মনে করছেন অনেকে। এহেন পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এসেছে এক হাড়হিম করা তথ্য। ইউক্রেনের বিরুদ্ধে নাকি এবার অত্যন্ত ভয়ানক 'ভ্যাকিউম বম্ব' ব্যবহার করেছে রাশিয়া।

সোমবার আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই তিনি অভিযোগ করেন, ইউক্রেনে একটি ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে রাশিয়ার সেনা। মারকারোভার কথায়, “আজ ওরা (রাশিয়া) একটি ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে। ইউক্রেনের প্রচণ্ড ক্ষতি করতে চাইছে রাশিয়া।” 

গতকাল বেলারুশে টানা ৫ ঘণ্টা বৈঠক হয় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে। দুই পক্ষই দ্বিতীয় দফা আলোচনার জন্য রাজি হয়েছে বলে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক সূত্রের খবর। তবে বৈঠক শেষ হতেই ফের রাশিয়া হামলা চালিয়েছে বলে খবর। কিয়েভ ও খারকভে আছড়ে পড়ছে মিসাইল ও গোলা। ধসে পড়ছে বাড়িঘর। দাউদাউ করে জ্বলছে আগুন। এহেন পরিস্থিতিতে ভয়ানক 'ভ্যাকিউম বম্ব' ব্যবহার করার দাবি চাঞ্চল্য তৈরি করেছে।

এই ‘ভ্যাকিউম বম্ব’ কী, কেনই বা এই হা'তিয়ার এত ভ'য়ানক? সমর বিশেষজ্ঞদের মতে, ভ্যাকিউম বম্ব আসলে একটি থারমোবেরিক বোমা। অর্থাৎ এই বোমা আশপাশের বাতাস থেকে সমস্ত অক্সিজেন শুষে নেয়। তারপরই ঘটে প্রচণ্ড বি'স্ফো'রণ। তৈরি হয় বিরাট অ'গ্নিগো'লক। বিস্ফো'রণে প্রচ'ণ্ড উত্তা'পের সঙ্গে সঙ্গে তৈরি হয় ভ'য়ংকর শ'ক ওয়েভ। যার গতি এত তী'ব্র যে বাড়িঘর থেকে মানুষ– সমস্ত কিছু মুহূর্তের মধ্যে খ'ণ্ডবিখ'ণ্ড হয়ে যায়। ধ্বং'স করার ক্ষমতার নিরিখে ভ্যাকিউম বোমার কাছে আর পাঁচটা সাধারণ বোমা দাঁড়াতে পারেনা। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে