মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০৪:০৮:১৬

ইউক্রেনে রুশ হামলায় এক ভারতীয় ছাত্রের মৃত্যু

ইউক্রেনে রুশ হামলায় এক ভারতীয় ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এদিকে সত্যি হল আশঙ্কাই। ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হিয়েছে এক ভারতীয় পড়ুয়ার। টুইট করে জানাল বিদেশমন্ত্রক। এই প্রথম ইউক্রেন-রাশিয়ে যুদ্ধে কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল।-সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে