মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০৫:১৩:১৩

এবার খারকিভের ফ্রিডম স্কয়ারে ক্ষেপণা'স্ত্রের আঘাত

এবার খারকিভের ফ্রিডম স্কয়ারে ক্ষেপণা'স্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : খারকিভের ফ্রিডম স্কয়ারে ক্ষেপণা'স্ত্র আঘাত হানার একটি ভিডিও পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ভিডিওটি পোস্ট করে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধাপরাধ করছেন। রাশিয়া থেকে বিশ্বকে বিচ্ছিন্ন করে রাখার দাবিও জানিয়েছেন তিনি।

দিমিত্র কুলেবা বলেছেন, খারকিভের আবাসিক এলাকা ফ্রিডম স্কয়ারে বর্বর রাশিয়ার ক্ষেপণা'স্ত্র আঘাত হেনেছে। পুতিন ইউক্রেনকে দমিয়ে দিতে পারেননি। তিনি ক্রোধ থেকে আরো যুদ্ধাপরাধ করছেন, নিরপরাধ বেসামরিকদের হত্যা করছেন। দিমিত্র কুলেবা মনে করেন, বিশ্ব আরো কিছু করতে পারে। সেটা করা উচিত বলেও মনে করেন তিনি। এ জন্য রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে একঘরে করে দেওয়ারও আহ্বান জানিয়েছেন ইউক্রেনের এই পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য গত পাঁচ দিনের লড়াইয়ে হত্যা করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সূত্র : বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে