মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০৫:২৩:১৫

যুদ্ধের মধ্যে গাড়ির তেল শেষ! সাহায্য চাইতে গিয়ে বন্দি দুই রুশ সেনা

যুদ্ধের মধ্যে গাড়ির তেল শেষ! সাহায্য চাইতে গিয়ে বন্দি দুই রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন দাবি করেছে প্রায় সাড়ে পাঁচ হাজার রুশ সেনাকে মেরেছে তারা। বহু সেনাকে বন্দি বানানো হয়েছে। যদিও রাশিয়া সেই দাবি নস্যাৎ করেছে। সেনা হত্যার দাবি এবং পাল্টা দাবির মধ্যেই ইউক্রেনের একটি ঘটনা ভাইরাল হয়েছে। সে দেশের সেনা সাংবাদিক ইলিয়া পোনোমারেঙ্কো দুই রুশ সেনার একটি ছবি টুইট করেছেন। 

তার দাবি, এই দুই রুশ সেনাকে বন্দি বানানো হয়েছে। পোনোমারেঙ্কোর দাবি, খারকিভে হামলা চালানোর সময় মাঝপথেই এই দুই রুশ সেনার গাড়ির তেল ফুরিয়ে যায়। তখন তারা সেখানকার একটি থানায় গাড়ির জ্বালানির জন্য সাহায্য চাইতে যান। যাদের ঘরে ঢুকে হামলা চালাচ্ছে, তাদের কাছেই সাহায্য! দুই রুশ সেনাকে দেখামাত্রই ঘিরে ধরে পুলিশ। তারপর ওই দুইজনকে যুদ্ধবন্দি বানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে