মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০৫:৪৫:৪০

'Z' এরপর 'V', রাশিয়ান ট্যাঙ্ক ও হেলিকপ্টারের চিহ্ন নিয়ে যে গুপ্তরহস্য

'Z' এরপর 'V',  রাশিয়ান ট্যাঙ্ক ও হেলিকপ্টারের চিহ্ন নিয়ে যে গুপ্তরহস্য

আন্তর্জাতিক ডেস্ক : ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়িগুলো যখন একের পর এক ইউক্রেনে ঢোকা শুরু করেছিল, তখন দেখা গিয়েছিল প্রতিটি সামরিক যানে সাদা রং দিয়ে ইংরেজি হরফের 'Z' আঁকা রয়েছে। যা নিয়ে রহস্য ক্রমে বাড়ছিল। সেই রহস্যের জট খুলতে না খুলতেই আরও একটি ছবি প্রকাশ্যে এলো। তারপর থেকে ক্রমশ রহস্য আরও বেড়েছে।

এবার ইউক্রেনে হামলাকারী রুশ ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে ঠিক একই রকম ভাবে সাদা রঙে ইংরেজি হরফে লেখা 'V' দেখতে পাওয়া গিয়েছে। জেড চিহ্নের ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছিলেন, এগুলি বিশেষ সাঙ্কেতিক চিহ্ন। রুশ এবং ইউক্রেনীয় ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়িগুলি দেখতে অনেকটা একই রকম। হামলার সময় ‘সেমসাইড’ এড়াতেই এমন চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। আবার একাংশ দাবি করেছেন, কিয়েভে পৌঁছনোর পূর্বনির্দিষ্ট পথের সঙ্কেত।

সামরিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 'V' লেখা ওই ট্যাঙ্ক এবং হেলিকপ্টারগুলি রাশিয়ার নয়। সেগুলি বেলারুশের। নেটমাধ্যমে বেলারুশের একটি হেলিকপ্টারের ছবিও ভাইরাল হয়েছে। সেখানে ওই 'V' চিহ্ন দেখা গিয়েছে। তাহলে কি এবার রাশিয়ার সঙ্গে ইউক্রেনে হামলা চালাতে বেলারুশও সরাসরি অংশ নেওয়া শুরু করেছে? জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। 'V' চিহ্ন আঁকা হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বেলারুশের প্রত্যক্ষ যোগদানের বিষয়টি উসকে দিচ্ছে। সূত্র : ভারত এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে