মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ১১:৪৫:১৯

কিয়েভে হামলার জন্য প্রস্তুত, বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলল রাশিয়া

কিয়েভে হামলার জন্য প্রস্তুত, বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আবারো রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত। যেকোনো সময় হামলা শুরু হতে পারে। এ কারণে দ্রুত ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র ও প্রধান সাই-অপ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এসব স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর ইউক্রেনের নাগরিকসহ কিয়েভের অন্য বাসিন্দা, যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন, তাদের ওই এলাকা থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এ হামলা চালানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে