বুধবার, ০২ মার্চ, ২০২২, ০১:২৯:৪৯

ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তার দেশ ইউক্রেনে কোনো সৈন্য পাঠাবে না এবং রাশিয়ার সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়াবে না। 
সাম্প্রতিক সময়ে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ব্রিটিশ সেনাদের উপস্থিতি বাড়ানো হয়েছে।  বরিস জনসন জানিয়েছেন,  এটি করা হয়েছে শুধুমাত্র ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে। 

মঙ্গলবার এস্তোনিয়া সফরে যান বরিস।  এস্তোনিয়াতেই সবচেয়ে বেশি ব্রিটিশ সৈন্য মোতায়েন করা হয়েছে। 

রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়ে বরিস বলেন, এ বিষয়টির উপর আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করব না। আর টাপায় (এস্তোনিয়ার একটি শহর) আমাদের যে সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে এটি শুধুমাত্র ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে। 

এদিকে এস্তোনিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউক্রেনের একজন সাংবাদিক জিজ্ঞেস করেন তারা ইউক্রেনে নো ফ্লাই জোন বাস্তবায়ন করবেন কি-না। এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বরিস জনসন সরাসরি জানান এটি তারা করবেন না। কারণ এতে করে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে ব্রিটেন ও ন্যাটো। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে