বুধবার, ০২ মার্চ, ২০২২, ০৯:৩৯:৫৭

দ্বিতীয় বার বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন

দ্বিতীয় বার বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : পরাশক্তি রাশিয়ার বিপক্ষে তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনের। দুই পক্ষের বেশ হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এদিকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। আগামিকালই সেই বৈঠক হবে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে একটি রুশ সংবাদ সংস্থা জানিয়েছে।

বেলারুস সীমান্তে গত কালের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরোয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ওই বৈঠকের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। বৈঠকের বিষয়বস্তু পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু এখনই তা নিয়ে কোনও সিদ্ধান্তে আসার সময় হয়নি। 

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পুতিন আলোচনার টেবিলে আসার বার্তা দিচ্ছেন ঠিকই, কিন্তু সামরিক আগ্রাসন কমানোর কোনও লক্ষণ দেখাচ্ছেন না। ভ্যাকিউম বো'মা, ক্লা'স্টার বো'মার মতো গণবিধ্বং'সী অ'স্ত্রে'র ব্যবহার, কথার খেলাপ করে ইউক্রেনের সাধারণ মানুষকে ক্ষেপণা'স্ত্রের নিশানা বানানোর মতো অভিযোগ ক্রমাগতই উঠছে রাশিয়ার বিরুদ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে