আন্তর্জাতিক ডেস্ক : সাত দিন পার হয়েছে, রাতেই কিয়েভ দখল করতে পারে রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়েছে রুশ সেনা কিন্তু এখানেই নাকি থামবে না পুতিন-বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরের লক্ষ্য কী, কেমন হতে পারে তার পরবর্তী পরিকল্পনা, জানালেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো।
মানচিত্রের মাধ্যমে যুদ্ধবি'ধ্ব'স্ত ইউক্রেনকে চিহ্নিত করে তিনি সাবধান করলেন পার্শ্ববর্তী দেশগুলিকে। পাঁচ দিনের যুদ্ধের পর বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। সেই বৈঠক থেকে এখনও কোনও ফলাফল বেরিয়ে আসেনি। তার মধ্যে খোদ বেলারুশ প্রেসিডেন্ট জানালেন ইউক্রেন আক্রমণেই থেমে থাকবে না রাশিয়া। তার পরের লক্ষ্য হবে প্রতিবেশী দেশ মলদোভা। যুদ্ধের মানচিত্র ধরে তিনি দাবি করেন, এ বার ছোট প্রতিবেশী দেশগুলিতেও হা'মলা করবে রাশিয়া।
বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এরপর মলদোভা, রুসানিভিকা, কুরেনিকুয়ার মতো ছোট ছোট দ্বীপরাষ্ট্র ও অঞ্চলেও আক্রমণ করতে পারে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় অবিরাম বো'মাব'র্ষণ হয়েছে কিয়েভে। বুধবার রাতের মধ্যেই রাশিয়া ইউক্রেনের রাজধানী দখল করতে পারে বলে দাবি করেছে একাধিক সংবাদ সংস্থা। ইউক্রেন দখলের পর ছোট প্রতিবেশী দেশগুলিতেও হামলা করবে রাশিয়া, এমনটাই জানালেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো।