বুধবার, ০২ মার্চ, ২০২২, ০২:৩২:৪৪

পরমাণু হামলা থেকেও সুরক্ষিত গোপন বাঙ্কারে সরিয়ে ফেলা হয়েছে পুতিন পরিবারকে!

পরমাণু হামলা থেকেও সুরক্ষিত গোপন বাঙ্কারে সরিয়ে ফেলা হয়েছে পুতিন পরিবারকে!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। পাল্টা প্রতিরোধ তৈরি চেষ্টাও করছে ইউক্রেন। তবে দাবি করা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে সরিয়ে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলতাই পর্বতমালার কাছে কোনও একটি জায়গায় উচ্চপ্রযুক্তি সম্পন্ন বাঙ্কারে রাখা হয়েছে প্রেসিডেন্টের পরিবারকে- এমনটাই দাবি করেছেন রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভের।

তিনি জানিয়েছেন, বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাঙ্কারের ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই তিনি জানিয়েছেন।কিন্তু কেন হঠাৎ রাশিয়ায় বসে পুতিনের বিরুদ্ধে মুখ খুললেন অধ্যাপক ভ্যালেরি সালোভে? এমনটা নতুন নয়। এ

র আগেও তিনি পুতিনের শরীরিক ও মানসিক সমস্যা নিয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, রাশিয়ার জনগণকে লুকিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন প্রেসিডেন্ট। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু-র সঙ্গে বিভিন্ন গোপন আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে নেটমাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেন। সূত্র-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে