বুধবার, ০২ মার্চ, ২০২২, ০৩:১৫:৩০

ইউক্রেনীয়দের 'ইরানি জনগণ' বলে সম্বোধন, ভাষণে গোলমাল পাকালেন বাইডেন

ইউক্রেনীয়দের 'ইরানি জনগণ' বলে সম্বোধন, ভাষণে গোলমাল পাকালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ভাষণে বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ভাষণ দিতে গিয়েই গোলমাল পাকালেন তিনি! ইউক্রেনীয়দের “ইরানি জনগণ” বলে বিতর্কে জড়ালেন প্রেসিডেন্ট বাইডেন। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হল বাইডেনের ভুল! এদিন রীতিমতো আবেগ বিহ্বল বক্তৃতা দেন প্রেসিডেন্ট। 

জো বাইডেন বলেন, “পুতিন ট্যাঙ্ক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারেন কিন্তু তিনি কখনওই ইরানি জনগণের হৃদয় ও আত্মাকে ছিনিয়ে নিতে পারবেন না।” বোঝাই যাচ্ছে বাইডেন ‘ইউক্রেনের জনগণ’ বলতে গিয়েই ‘ইরানি জনগণ’ বলে ফেলেন। ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস অবশ্য সাথে সাথে বাইডেনের পিছন থেকে সঠিক শব্দটি বলেছেন, 'ইউক্রেনীয়।'

যদিও এই ভুল শোধরানোর হয়েছে, কিন্তু তা ট্রেন্ড হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমালোচকরা প্রশ্ন তুলছেন, ইউক্রেনের বদলে ইরানের নাম নেওয়ার পিছনে কি কোনও উদ্দেশ্য রয়েছে প্রেসিডেন্টের? অনেকেই এর পেছনের রহস্য খোঁজা শুরু করেছে। ৭৯ বছরের প্রেসিডেন্টকে নিয়ে শুরু হয়েছে হাসি-ঠাট্টাও। সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে