বুধবার, ০২ মার্চ, ২০২২, ০৩:৩৫:৪২

ভারতীয় বিমানসেনার 'অপারেশন গঙ্গা', আটকে পড়াদের উদ্ধারে ইউক্রেনে ২৬টি ফ্লাইট

ভারতীয় বিমানসেনার 'অপারেশন গঙ্গা', আটকে পড়াদের উদ্ধারে ইউক্রেনে ২৬টি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ পরিবহন বিমানকে 'অপারেশন গঙ্গায়' যুক্ত করা হয়েছে। রোমানিয়ার উদ্দেশে ইতোমধ্যে যাত্রা করেছে বিমানটি। এর আগে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গায় বিমানসেনাকে যোগ দেওয়ার নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে সি-১৭ বুধবার ভোর ৪টায় রোমানিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ৩০০ জন যাত্রী বহন করার ক্ষমতা সম্পন্ন বিমান সি-১৭ দিল্লির কাছে হিন্দানে তার হোম বেস থেকে যাত্রা শুরু করেছে।

বিদেশ সচিব শ্রিংলা বলেছেন, ভারতীয়দের ফিরিয়ে আনতে আজ ভোর চারটায় সি-১৭ আইএএফ বিমান রোমানিয়ার উদ্দেশে যাবে। পরবর্তী তিন দিনের মধ্যে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ২৬টি ফ্লাইট নির্ধারিত হয়েছে। বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও পোল্যান্ড এবং স্লোভানিয়ায় ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে