বুধবার, ০২ মার্চ, ২০২২, ০৩:৫০:২১

রাশিয়ার লক্ষ্য আমাদের দেশ ইউক্রেনকে মুছে ফেলা: জেলেনস্কি

রাশিয়ার লক্ষ্য আমাদের দেশ ইউক্রেনকে মুছে ফেলা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মস্কোর আক্রমণের প্রথম ছয় দিনে প্রায় ৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। এ পর্যন্ত কতজন সেনা নিহত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি রাশিয়া। জেলেনস্কির দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোনও সংবাদ মাধ্যম।

রাশিয়াকে সতর্ক করে জেলেনস্কি বলেন, তারা বোমা ও বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না। ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মঙ্গলবার কিয়েভের হলোকাস্ট মেমোরিয়াল কমপ্লেক্সে আঘাত হেনেছে রাশিয়ানরা। যা প্রমাণ করেছে রাশিয়ার অনেক মানুষের কাছে কিয়েভ সম্পূর্ণ বিদেশি জায়গা।

রুশ সেনাদের প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তারা কিয়েভ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না কিন্তু তাদের সবাইকে আমাদের ইতিহাস মুছে ফেলতে, আমাদের দেশ ইউক্রেনকে মুছে ফেলতে এবং আমাদের সবাইকে মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী কিয়েভের কাছে একটি রাস্তায় রাশিয়ান ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের বিশাল বহর রয়েছে। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে