আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের সপ্তম দিনে খেরসন, খারকিভসহ বেশ কয়েকটি এলাকা রুশ সেনাদের দ'খলে যাওয়ার খবর ছ'ড়িয়ে পড়েছে। একই সঙ্গে বহু নিহ'তের খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থি'তি প্রাণ বাঁচাতে প্রতিদিন প্রতিবেশী দেশগুলোতে ছুটছে হাজার হাজার মানুষ।
এদিকে, পুরো বিশ্বের ন'জর যখন ইউক্রেন ও রাশিয়ার দিকে তখন নিরীহ ফিলিস্তিনিদের উপর চ'ড়াও হয়েছে ইহুদিবাদি দেশ ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযো'গ, অধিকৃত পশ্চিম তীরে দু’টি পৃথক ঘটনায় তিন ফিলিস্তিনিকে হ'ত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।
যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। জানা গেছে, আম্মার শফিক আবু আফিফা বাদেও পৃথক আরেক ঘটনায় মঙ্গলবার ভোরে দুই ফিলিস্তিনিকে হ'ত্যা করে ইসরায়েলি বাহিনী।
এ ঘটনায় ইসরায়েলি বর্ডার পুলিশ দাবি করেছে, ‘সন্ত্রা'সী কর্মকাণ্ডে জড়িত’ সন্দেহে একজনকে গ্রেপ্তার করতে জেনিন শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে কর্মকর্তা এবং আন্ডারকভার পুলিশের সদস্যরা।
তারা জানায়, এসময় ব'ন্দু'কযুদ্ধ শুরু হলে দু’জন নিহ'ত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দু’জন যুবক নিহ'ত হয়েছে। ওয়াফা জানিয়েছে, নিহ'তরা হলেন ২২ বছর বয়সী আব্দুল্লাহ আল-হোসারি ও শাদি খালেদ নাজম (১৮)।