আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিজেদের হ'তাহ'তের একটি পরিসংখ্যান এই প্রথম দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা মা'রা গেছেন। আর আহ'ত হয়েছেন ১৫৯৭ জন।
তবে ইউক্রেন রুশ সৈন্য হ'তাহ'তের যে সংখ্যা বলেছে রাশিয়ার দেওয়া সংখ্যা তার চেয়ে কয়েকগুণ কম। কিয়েভ দাবি করেছে, ইউক্রেনের সৈন্যরা ৫৮৪০ জন রুশ সৈন্যকে হ'ত্যা করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, লড়াইতে তারা ইউক্রেনের ২,৮৩০ জনেরও বেশি সৈন্যকে হ'ত্যা করেছে। আহ'ত হয়েছে ৩,৭০০।
দুই পক্ষের দেওয়া হতাহতের এই সংখ্যা বিবিসি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। সূত্র : বিবিসি