বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০২২, ০৯:৫৫:২৭

এবার যে প্রস্তাব দিল রাশিয়া

 এবার যে প্রস্তাব দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। প্রতিদিন মারা যাচ্ছে অগণিত সাধারণ লোক সহ দুই পক্ষের সৈন্য। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনও।

মস্কো বলেছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের নগরটি ছেড়ে দেশের মধ্যাঞ্চলীয় শহর ভাসিলকিভের দিকে যেতে দেবে। কিয়েভে অভিযানের জন্য শহরটির দিকে রাশিয়ার বিশাল ও ভারি অ'স্ত্রে সজ্জিত সেনাবহর অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এ প্রস্তাব দেওয়া হলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ রাষ্ট্রীয় টিভিতে হামলার বিষয়ে হালনাগাদ তথ্য দেওয়ার সময় এ প্রস্তাব দেন। মেজর জেনারেল কোনাশেনকভ রোলিং নিউজ চ্যানেল রাসিয়া২৪-এ প্রচারিত মন্তব্যে বলেন, ‘বেসামরিক লোকজনের প্রস্থানের ক্ষেত্রে রাশিয়ার সেনাসদস্যদের তরফ থেকে কোন বাধা থাকবে না।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিয়া কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রস্তাব দিল। গত সোমবারও কোনাশেনকভ একই প্রস্তাব দিয়ে বলেছিলেন, বেসামরিক লোকজনের ভাসিলকিভে যাওয়ার পথটি ‘উন্মুক্ত এবং নিরাপদ’। এদিকে এক সপ্তাহ আগে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ভাসিলকিভ শহরও ভারী রুশ গোলাগুলির মুখে পড়েছে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে