আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রুশ বাহিনী। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। আজ বৃহস্পতিবার হামলার অষ্টমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত সাত দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান চালিয়ে রাশিয়া এখন পর্যন্ত দখলে নিয়েছে কয়েকটি নগরী। এর মধ্যে রয়েছে দেশটির অন্যতম বৃহত্তম নগরী খেরসন। রাজধানী কিয়েভ থেকে ৩০০ মাইল দক্ষিণের এই নগরীতে বাস করে প্রায় তিন লাখ নাগরিক।
এদিকে, খেরসনের পতনের পর রুশ বাহিনীর নির্দেশ মেনে চলার কথা বলেছেন স্থানীয় মেয়র ইহর কোলিখায়েভ। এক ফেসবুক বার্তায় মেয়র বলেন, “সিটির নাগরিকের উচিত সশ'স্ত্র বাহিনীর কথা মেনে চলা, যারা ইতোমধ্যে নগরীর প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছে। ”
এ সময় তিনি আরও বলেন, “১০ জনের একটি সশ'স্ত্র রুশ বাহিনীর দল সিটির হল ভবনের হামলা চালায় এবং নগরীর প্রশাসনিক দফতরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”
একই সঙ্গে তিনি রুশ সেনাদের বেসামরিক লোকদের গুলি না চালানোর অনুরোধ জানান। সূত্র: ডেইলি মেইল