বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০২২, ০১:২৭:৪১

টানা ৭ দিন তীব্র লড়াইয়ের পর খেরসন নিজেদের দখলে নিয়ে কারফিউ দিল রুশ সেনারা

টানা ৭ দিন তীব্র লড়াইয়ের পর খেরসন নিজেদের দখলে নিয়ে কারফিউ দিল রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র লড়াই চলছে রাশিয়ান সেনাবাহিনী ও ইউক্রেন সৈন্যদের মাঝে। এদিকে যুদ্ধের অষ্টম দিনেও ইউক্রেনে ভয়াবহ সংঘর্ষ চলছে। এদিন ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিন স্কুল ও এক উপাসনালয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উক্ত প্রতিবেদনে আরো বলা হয়, হামলায় সিটি কাউন্সিল ভবনের পাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে টানা সাত দিন তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের খেরসন শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানকার বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে রুশ সেনারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে