আন্তর্জাতিক ডেস্ক : এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে দেশের জন্য বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারতাম। মার্কিন নিউজ চ্যানেল ফক্স বিজনসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।
তিনি দাবি করেন, ইউক্রেনে হামলার কারণে বিশ্বের সব দেশের উচিত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেওয়া।
ট্রাম্প বলেন, তিনি এখন প্রেসিডেন্ট থাকলে রাশিয়ার তেল বিক্রি বন্ধ করে দিয়ে বিশ্বের সব দেশের কাছে মার্কিন তেল বিক্রি করতেন এবং যুক্তরাষ্ট্রের জন্য বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর সাহস পেত না।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত একাধিকবার দাবি করেছেন, তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ প্রতিহ'ত করতে পারতেন।