বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০২২, ১১:৫৫:২২

ইউক্রেন ইস্যুতে নিজের লক্ষ্যের কথা জানালেন পুতিন

ইউক্রেন ইস্যুতে নিজের লক্ষ্যের কথা জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৩ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপা এ কথা বলেন পুতিন। খবর বিবিসির। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের অসামরিকীরণ এবং তাকে একটি নিরপেক্ষ দেশে পরিণত করাই তার লক্ষ্য - আর এ লক্ষ্য রাশিয়া সাফল্যের সাথেই অর্জন করবে।

এ সময় পুতিন বলেন, ইউক্রেন যদি আলোচনাকে বিলম্বিত করার চেষ্টা করে তাহলে রাশিয়া তার দাবির তালিকায় আরও নতুন নতুন বিষয় যোগ করবে। এদিকে ইউক্রেন সীমান্তের অজ্ঞাত স্থানে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) এ বৈঠক শুরু হয়। খবর সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে