শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৮:০১:২৯

বাজারে আসছে নতুন আইফোন, যে চমক থাকছে এতে

বাজারে আসছে নতুন আইফোন, যে চমক থাকছে এতে

আন্তর্জাতিক ডেস্ক : দিনকে দিন গ্রাহকদের চাহিদার লিস্ট বড় হচ্ছে। আর এমনটি মাথায় রেখে আগামী ৮ মার্চ বাজারে আসছে নতুন আইফোন। এর সঙ্গে এবার একগুচ্ছ অ্যাপল পণ্যও আসছে। অ্যাপল এরই মধ্যে সংবাদকর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে ইভেন্টটি হবে ভার্চুয়ালে। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের।

সিনেট সূত্রে জানা গেছে, এবারের ইভেন্টের মূল চমক ‘আইফোন এসই’; যা আসবে বড় ডিসপ্লেতে। এ ছাড়াও উন্মোচিত হবে আপগ্রেডেড আইপ্যাডস। যাতে থাকবে দ্রুতগতির চিপস। আইম্যাকসের আপগ্রেডেড ভার্সনও অবমুক্ত হওয়ার কথা রয়েছে।

নতুন আইফোনটিতে ৪.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে দেওয়া হতে পারে। আর পারফর্ম্যান্সের জন্য আইফোন এসই ২০২২ মডেলে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট দেওয়া হবে। সফটয়্যারের দিক থেকে সেটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে দেওয়া হতে পারে ৫জি কানেক্টিভিটিও।
সূত্র: সিনেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে