শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৯:০১:০৬

ইউক্রেনের রাজধানীর যে ভয়াবহ বিষয়টি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহে

 ইউক্রেনের রাজধানীর যে ভয়াবহ বিষয়টি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহে

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় সাত দিন হয়ে গেলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার তুমুল যুদ্ধ। তবে এতো দিনে বাড়িতে জমানো খাবার শেষ! এখন ভয়ের চেয়ে বড় সমস্যা ক্ষিদের জ্বালা। এখন শিশুরা তো বটেই বড়রাও সহ্য করতে পারছেন না। বাধ্য হয়েই ছাদের নিরাপদ আড়াল ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। আর এমন ভয়াবহ দৃশ্যটি ধরা পড়েছে ম্যাক্সার নামের কৃত্রিম উপগ্রহে।

দোকানের দরজা থেকে শুরু হওয়া লাইন কম করে হলেও আধা কিলোমিটার দূরের রাস্তায় গিয়ে মিলেছে। দোকানে পৌঁছে লাইন দিতে হয়েছে শখানেক মানুষের পিছনে। খাবার কেনার সেই লাইনের ছবি ধরা পড়েছে ম্যাক্সার নামের কৃত্রিম উপগ্রহে।

জায়গাটা কিয়েভ। ইউক্রেনের রাজধানী। যে শহর এখন প্রতি মুহূর্তে প্রহর গুনছে হামলার। যেখানে বিশাল বহর নিয়ে যে কোনও সময় অনুপ্রবেশ করতে পারে শত্রু রাশিয়ার সেনারা। ক্ষেপণাস্ত্র বর্ষণের ভয়ে যেখানে স্থানীয় বাসিন্দারা কেউ সেনার বাঙ্কারে, কেউ বা মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।

কিয়েভের মতোই ইউক্রেনের আর এক শহর চার্নিহিভেও একই দৃশ্য ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে। আমেরিকার ওই উপগ্রহ চিত্রেই এর আগে ধরা পড়েছিল রাশিয়ার প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ সেনা সাঁজোয়ার ছবিও। ম্যাক্সার নামে ওই কৃত্রিম উপগ্রহের ছবিতে ধরা পড়েছে বোমা বর্ষণে বিধ্ব'স্ত বাড়ির ছবিও। 

আর একটি ছবিতে ধরা পড়েছে চার্নিহিভ শহরের সীমান্তে সেনা সাঁজোয়ার সারি। বো'মাবর্ষ'ণে ধ্বং'স হয়ে যাওয়া জনবসতি এলাকার ছবিও দেখা গিয়েছে উপগ্রহ চিত্রে। একটা বাড়িরও ছাদ নেই। দেওয়াল ছাদ গুঁড়িয়ে পরে রয়েছে শুধু খোপ কাটা ঘরের মেঝে। আর দেখা গিয়েছে শরণার্থীদের যারা ইউক্রেনের সীমান্তবর্তী গ্রামগুলিতে অপেক্ষা করছেন সীমা পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে