শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৯:৫৫:১৩

ইউরোপীয়রা, জেগে উঠুন, রুশ বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: জেলেনস্কি

ইউরোপীয়রা, জেগে উঠুন, রুশ বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : পুতিনের নির্দেশে আজ সপ্তম দিন চলছে রুশ বাহিনীর ইউক্রেনের উপর সামরিক অভিযান। এদিকে রুশ বাহিনীর অভিযানে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনের জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ইউরোপিয়ানদের প্রতি নতুন আকুতি নিয়ে হাজির হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখন আগুন জ্বলছে।” এ সময় ইউরোপিয়ানদের প্রতি আকুতি জানিয়ে জেলেনস্কি বলেন, “ইউরোপীয়রা, দয়া করে জেগে উঠুন। আপনাদের রাজনীতিকদের বলুন যে রুশ বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।” সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে