শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ১০:১২:৩৮

যুদ্ধের মধ্যেই রাশিয়া থেকে ‘কম দামে’ গ্যাস কিনছে পাকিস্তান!

যুদ্ধের মধ্যেই রাশিয়া থেকে ‘কম দামে’ গ্যাস কিনছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ। ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পক্ষই। রাশিয়ার সামরিক বাহিনীর বিপক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেন সেনাবাহিনী। এদিকে ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার অর্থনীতি পঙ্গু করে দিতে উঠেপড়ে লেগেছে, ঠিক তখনই মস্কোর সঙ্গে বাণিজ্য বাড়াতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। যুদ্ধের মধ্যেই রাশিয়া থেকে বিপুল পরিমাণ গম ও গ্যাস কেনার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চাপে থাকায় তুলনামূলক কম দামেই গম-গ্যাস পাচ্ছে পাকিস্তান।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি যখন ইউক্রেন আক্রমণ করল, তার কয়েক ঘণ্টা পরই মস্কো সফরে গিয়ে রুশ প্রেসেডন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুদ্ধের মধ্যে তার এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা। তবে শুরু থেকেই ইমরানের সফরের পক্ষে যুক্তি দেখিয়ে আসছে ইসলামাবাদ প্রশাসন। 

তাদের মতে, এটি একান্তই দ্বিপক্ষীয় বাণিজ্যসংক্রান্ত একটি সফর ছিল। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোন সম্পর্ক নেই। গত সোমবার টেলিভিশনের এক ভাষণেও নিজের সফরের পক্ষে সাফাই গেয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, আমরা সেখানে গিয়েছি, কারণ রাশিয়া থেকে আমাদের ২০ লাখ টন গম আমদানি করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে