শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০১:২২:২৮

ভারতীয়দের কিয়েভ থেকে উদ্ধারে ইউক্রেন সীমান্তে মোদির ৪ মন্ত্রী

ভারতীয়দের কিয়েভ থেকে উদ্ধারে ইউক্রেন সীমান্তে মোদির ৪ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভারতীয় ছাত্র গুলির আঘাতে আহত হয়েছেন। তিনি বলেন, 'আজ শুক্রবার আমরা জানতে পেরেছি, কিয়েভ থেকে বেরিয়ে আসার সময় একজন ছাত্রকে গুলি করা হয়েছে। তাকে কিয়েভে ফিরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধের সময় এরকম হতেই পারে।'

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় শিক্ষার্থীদের ইউক্রেন থেকে বের করে নেওয়ার জন্য ৪ কেন্দ্রীয় মন্ত্রী ভি.কে সিং, হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া ও কিরণ রিজিজু বর্তমানে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে আছেন। তারা ভারতের বিশেষ দূত হিসেবে সেখানে গিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সিন্ধিয়া রোমানিয়া ও মালদোভায়, রিজিজু স্লোভাকিয়ায়, হরদীপ পুরি হাঙ্গেরিতে এবং বিজয় সিং পোল্যান্ডে থেকে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে নেওয়া ও তাদের সহায়তা দেওয়ার উদ্যোগে সহায়তা করবেন বলে সরকার সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে। বিজয় জানান, তার সরকার সর্বোচ্চ সংখ্যক ভারতীয় শিক্ষার্থীদের ন্যুনতম ক্ষয়ক্ষতির মাধ্যমে দেশে ফিরিয়ে নিতে সর্বোচ্চ উদ্যোগ নিচ্ছে। ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে