শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৩:০৪:২৬

ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল নিহ'ত হয়েছেন। নিহ'ত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হা'মলায় তিনি নিহ'ত হন। ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় রুশ জেনারেলের মৃত্যুর তথ্য সামনে এলো। 

ইউক্রেনের কর্মকর্তা ও রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ক্রেমলিন সমর্থিত রুশ সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, তিনি ‘ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময়’ নিহ'ত হয়েছেন।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কিকে নিয়োগ করেছিলেন। এছাড়াও জেনারেল সুখভেতস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন। রাশিয়ার বাইরে জেনারেল সুখভেতস্কির এটিই প্রথম কোনো অভিযান ছিল না। 

তাস বলছে, মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি সিরিয়ায় কাজ করেছেন এবং সাহসিকতার জন্য রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দুই দফায় পুরস্কারে ভূষিত হয়েছেন। ইউক্রেনের অবকাঠামো বিষয়ক সাবেক মন্ত্রী ভলোদিমির অমেলিয়ান বৃহস্পতিবার বলেন, সত্য হচ্ছে, আমরা তাকে (মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি) হত্যা করেছি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির সাবেক এই মন্ত্রী হাতে অ'স্ত্র তুলে নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে