শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৩:৫৭:৪০

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিজেদের দায়িত্বে ফেরাবে বন্ধু রাশিয়া!

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিজেদের দায়িত্বে ফেরাবে বন্ধু রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : কূটনীতির সুফল পাচ্ছে ভারত। ইউক্রেনে  আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এবার উদ্যোগী হলো খোদ রাশিয়া। রাশিয়ার সংবাদসংস্থা তাসের খবর, যুদ্ধবি'ধ্ব'স্ত খারকভে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে রাশিয়া ১৩০টি বাস পাঠাচ্ছে। এই বাসে করেই ভারতীয়সহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিককে খারকভ থেকে বের করে নিয়ে যাওয়া হবে রাশিয়ারই বেলগ্রোড এলাকায়। সেখান থেকেই তারা ভারতের বিমান ধরতে পারবেন।

এমনিতে ভারত সরকারের নির্দেশ পেয়ে ইউক্রেনে আটকে থাকা বেশিরভাগ ভারতীয় নিজেদের উদ্যোগে পাশের দেশগুলিতে চলে গিয়েছেন। দিল্লীর সাউট ব্লক সূত্রের খবর, ৮০ শতাংশের বেশি ভারতীয় ইউক্রেন ছেড়ে পাশের চারটি দেশে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই তাদের দেশে ফেরানো হচ্ছে কিন্তু এখনও যু'দ্ধবি'ধ্ব'স্ত খারকভে প্রায় চার হাজার শিক্ষার্থী আটকে আছেন বলে খবর। সমস্যা হল, খারকভে এখনও যু'দ্ধ পরি'স্থি'তি ভ'য়ংকর। 

তাই এদের পক্ষে শহর ছাড়াটা ঝুঁ'কিপূর্ণ। তাছাড়া ইউক্রেনের সাধারণ নাগরিকরাও সেভাবে সহযোগিতা করছে না ভারতীয়দের। ভারত সরকার জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় ভারতীয়দের শত্রুর চোখেই দেখছিলেন ইউক্রেনবাসী। এই পরিস্থিতিতে খারকভে আটকে পড়াদের ফেরানো নিয়ে চিন্তায় ছিল ভারত সরকার কিন্তু এদিন সেই চিন্তা দুর করলো দীর্ঘ দিনের বন্ধু রাশিয়া। 

রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিন্টসেভ জানান, ১৩০টি বাস তৈরি খারকভ ও স্যামি থেকে ভারত এবং অন্যান্য দেশের নাগরীকদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভারতীয়দের ফেরাতে রাশিয়া যেভাবে উদ্যোগ নিচ্ছে সেটা ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এখনও পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিরপক্ষ ভাব দেখালে বস্তুত রাশিয়ার পক্ষই নিয়েছে ভারত। সূত্র : সংবাদ সংস্থা এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে