আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন। বৃহস্পতিবার এটি প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের শর্ত, সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন সউদীর ‘ডি ফ্যাক্টো’ শাসক খ্যাত বিন সালমান।
যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকে তিনিই মূলত সউদীর প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন বলে আলোচনা রয়েছে। বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলেই কেবল ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সউদী আরব।
জামাল খাসোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম, তার মধ্যে খাসোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, খাসোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনো নির্দেশ দিইনি। সূত্র : দ্য আটলান্টিক