শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৫:৪৯:৩৯

ইউক্রেনে আক্রমণের মূল উদ্দেশ্য জানালেন ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে আক্রমণের মূল উদ্দেশ্য জানালেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থায় আনা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে ফোনালাপে পুতিন একথা বলেন। বৃহস্পতিবার ক্রেমলিনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এখবর জানানো হয়েছে।

পুতিন ইমানুয়েল মাক্রোঁকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের লক্ষ্য দেশটিকে নিরস্ত্রীকরণ ও নিরপেক্ষ অবস্থায় নিয়ে যাওয়া। এদিকে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক এ কথা জানিয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে