শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০৯:১৬:৫৭

কিয়েভের পথে শত শত বিমান বিধ্বংসী ট্যাংক, কামান, সাঁজোয়া যান সহ বিশাল রুশ সামরিক বহর!

কিয়েভের পথে শত শত বিমান বিধ্বংসী ট্যাংক, কামান, সাঁজোয়া যান সহ বিশাল রুশ সামরিক বহর!

আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে পরাশক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের আজ নবম দিন। গত বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনা নির্দেশ দেন। অভিযানের পর বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী।

এখন রাজধানী কিয়েভ দখলে নিতে রুশ বাহিনী মরিয়া হয়ে উঠেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর যে প্রায় ৪০-মাইল দীর্ঘ বহর, এতে শত শত বিমান বিধ্বংসী ট্যাংক, কামান, সাঁজোয়া যানসহ সামরিক সরঞ্জাম দেখা যায়। এই ‍রুশ বহরের কিছু অংশের স্যাটেলাইট ছবি ব্যবহার করে থ্রিডি ভিডিওটি তৈরি করা হয়েছে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে