আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নাগরিকদের নিরাপদে দেশ থেকে সরিয়ে নিতে যুদ্ধ বিরতি ঘোষণা করল রাশিয়ার সরকার! রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে, মানব করিডোর দিয়ে নিরাপদে যুদ্ধে আটকে পড়া সাধারণ মানুষদের সরিয়ে নিতে এই যুদ্ধ বিরতির ঘোষণা করেছে রাশিয়া সরকার।
"আজ, ৫ মার্চ মস্কোর সময় অনুযায়ী সকাল ১০ টা, রাশিয়ার সরকার যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং ভলনোভাকা ও ম্যারিওপুল থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নিতে একটি মানব করিডোর খুলেছে," জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, মানব করিডোর এবং বেরনোর অন্য পথ খোলার বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা এবং আলোচনা হয়েছে তার।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আগে জানিয়েছিল, আটকে থাকা সাধারণ নাগরিকদের নিরাপদে বের করে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত রাশিয়ার। একইসঙ্গে মানব করিডোর গড়ে নাগরিকদের বের করে আনার পক্ষেও সওয়াল করে ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রপতির পরামর্শদাতা মিখাইলো পোডোলিয়াক বৃহস্পতিবার একটি ট্যুইট করে জানিয়েছিলেন যে মানব করিডোর গড়ে তোলার বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস