আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে শক্তিশালী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা বন্ধে ‘নো ফ্লাই জোন’ (উ্ড্ডয়ন নিষিদ্ধ এলাকা) প্রতিষ্ঠা না করতে চাওয়ায় ন্যাটোর তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ন্যাটো নেতাদের ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আগামীতে যেসব লোকের মৃত্যু হবে তারা মারা যাবে আপনাদের কারণেই। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জনগণের উদ্দেশে ভাষণ দেন জেলেনস্কি।
এদিকে গতকাল শুক্রবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি ন্যাটো সামরিক জোটকে লক্ষ্য করে বলেন, ‘আজ থেকে শুরু করে যারা মারা যাচ্ছে তারাও আপনাদের কারণে মারা যাবে। আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের সংযোগ বিচ্ছিন্নতার কারণে। ’
জেলেনস্কি আরো বলেন, ‘আজ ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি দুর্বল শীর্ষ সম্মেলন। একটি বিভ্রান্ত শীর্ষ সম্মেলন। এমন এক শীর্ষ সম্মেলন যা দেখাল, সবাই ইউরোপের স্বাধীনতার লড়াইকে এক নম্বর লক্ষ্য বলে মনে করে না। ’ সূত্র : বিবিসি।