আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ইউক্রেনের যুদ্ধ থামাতে বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। টুইট করে ইউক্রেনে উদ্ধারকাজে দেরি হওয়ায় মোদি সরকারের সমালোচনা করেন মমতা ব্যানার্জী। আর তারপরই মমতাকে একহাত নিলেন দিলীপ।
শনিবার কলকাতার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘যুদ্ধ বন্ধ হলে তো ভালই হবে। মমতা ব্যানার্জী বরং ইউক্রেনে চলে যান। পুতিন এবং জেলেনস্কিকে বুঝিয়ে বলুন।’ এরপরই দিলীপ ঘোষের সংযোজন, ‘এই সরকার কোভিডের সময় দেশের অন্য জায়গা থেকে রাজ্যের লোককে ফিরিয়ে আনতে পারেনি। আর বিদেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে সমালোচনা করছেন! যারা কিছু করতে পারে না, তারা লোকের সমালোচনা করে। ওরা চাইছেন দুই-একজন মারা যাক। সেটা নিয়ে এখানে রাজনীতি হবে।’ সূত্র : আজকাল