শনিবার, ০৫ মার্চ, ২০২২, ১১:৪৬:১৩

ইউক্রেনকে সমর্থন জানানোয় ব্রিটেনকে হুঁশিয়ারি রাশিয়ার, এর বিরুদ্ধে সমান ও কঠোর পাল্টা ব্যবস্থা

ইউক্রেনকে সমর্থন জানানোয় ব্রিটেনকে হুঁশিয়ারি রাশিয়ার, এর বিরুদ্ধে সমান ও কঠোর পাল্টা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে সমর্থন জানানোর জন্য ব্রিটেনের প্রতি সরাসরি আক্রমণ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভের সরকার কিংবা ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী শক্তির সাথে ব্রিটিশ সহযোগিতার কথাটি রাশিয়া ভুলে যাবে না।

রাশিয়ার সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে। মারিয়া বলেন, ‘নিষেধাজ্ঞা নিয়ে যে উন্মাদনা তাতে লন্ডনের সরকার মূল ভূমিকা না হলেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। এর বিরুদ্ধে সমান ও কঠোর পাল্টা ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা নেই।’

এর ফল হিসেবে রাশিয়ায় ব্রিটিশ স্বার্থ ‘ক্ষুণ্ণ হবে’ বলে রুশ মুখপাত্র উল্লেখ করেন। রাশিয়ার সরকারি ভাষ্য অনুযায়ী, ইউক্রেনে বেসামরিক মানুষের প্রতি যে হুমকি সেটা রাশিয়ার সৈন্যদের কাছ থেকে নয়, ইউক্রেনিয়ান জাতীয়তাবাদীদের কাছ থেকে। এই আগ্রাসনের পর ব্রিটিশ সরকার ইউক্রেনে অস্ত্র এবং অর্থ সাহায্য পাঠিয়েছে। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে