রবিবার, ০৬ মার্চ, ২০২২, ০১:৩৫:১৮

ছোট পোশাক পরার ‘অপরাধে’ ২ তরুণীকে জুতোপেটা করল এক মহিলা

 ছোট পোশাক পরার ‘অপরাধে’ ২ তরুণীকে জুতোপেটা করল এক মহিলা

আন্তর্জাতিক ডেস্ক : যুগ বদলে গিয়েছে। লিঙ্গবৈষম্য দূর হয়েছে অনেকটাই। তা সত্ত্বেও মহিলাদের খোলামেলা পোশাক নিয়ে এখনও ছুঁৎমার্গ রয়েছে কারও কারও। আরও একবার সেকথাই প্রমাণ হল পুণের ঘটনায়। শুধুমাত্র ছোট পোশাক পরেছেন বলে দুই তরুণী পেয়িং গেস্টকে জুতোপেটা করল এক মহিলা। এই ঘটনায় তরুণীদের অভিযোগের ভিত্তিতে মোট ৬ জনকে পাকড়াও করেছে পুলিশ।

পুণের রক্ষানগরে এক মহিলার বাড়িতে পেয়িং গেস্ট হিসাবেই থাকতেন দুই তরুণী। তাঁরা জানান, গত ২ মার্চ রাতে শর্টস পরেছিলেন। বাড়ির সামনে ওই ছোট পোশাক করে ঘোরাফেরাও করছিলেন। পশ্চিমি পোশাকে অভ্যস্ত দুই তরুণী বুঝতেও পারেননি, কী ভুল করে ফেলেছেন তাঁরা! দিব্যি ঘোরাফেরার পর নির্দিষ্ট সময়মতো বাড়িতে ফেরেন তাঁরা।

তবে বাড়ি ফেরার পর কার্যত হ'তভম্ব হয়ে যান দুই তরুণী। অভিযোগ, তুলনামূলক ছোট পোশাক পরার ‘অপরাধে’ বাড়িমালিক বকাঝকা করতে থাকে তাঁদের। দু’পক্ষের কথা কা'টাকা'টি শুরু হয়। ওই মহিলা তাঁদের মা'রধ'র করে এমনকী ওই মহিলা তাঁদের জুতোপে'টা করে বলেও অভিযোগ। রাতের অন্ধকারেই তাঁদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও দাবি তরুণীদের। হেন'স্তার ঘটনা ওই মহিলাকে তার পরিবারের আরও ৫ সদস্য সাহায্য করে বলেও দাবি নির্যাতিতাদের।

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন দু’জনে। অভিযোগও দায়ের করেন তাঁরা। পুলিশ ওই মহিলা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৫০৪, ৫০৬, ১৪৩, ১৪৭ এবং ১৪৯ ধারায় মামলা রুজু করে। আপাতত পুলিশের জালে ৬ অভিযুক্ত। তবে এই ঘটনার পর মা'নসি'কভাবে বিধ্ব'স্ত ওই দুই তরুণী। স্রেফ নিজেদের পছন্দমতো পশ্চিমি পোশাক পরার অপরাধে মা'রধ'রের ঘটনায় কার্যত হ'তাশ দু’জনেই। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে