রবিবার, ০৬ মার্চ, ২০২২, ০১:০৮:৩৭

গোটা বিশ্বকে হুমকি দিয়ে ভারতকে বড় 'অফার' দিলো রাশিয়া

গোটা বিশ্বকে হুমকি দিয়ে ভারতকে বড় 'অফার' দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের জন্য 'হুমকি'। ভারতের জন্য বড় 'অফার'। ইউক্রেন ইস্যুতে এবার এই নীতিতে চলা শুরু করল রাশিয়া। শনিবার ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভহুমকির সুরে জানিয়েছেন, “ইউক্রেন পরিস্থিতিতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপালে তার ফল গোটা বিশ্বকেই ভুগতে হবে।” 

পরক্ষণেই তার বক্তব্য, ''ভারতের কাছে এটাই বড় সুযোগ। পাশ্চাত্যের দেশগুলি যখন আমাদের সাহায্য করছে না, তখন আপনারা এগিয়ে আসুন। এটা ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটা দারুন সম্ভাবনা খুলে দিতে পারে।''  এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। নিরপেক্ষ অবস্থানের নামে ঘুরিয়ে রাশিয়ার পাশেই দাঁড়িয়েছে মোদি সরকার। তার সুফলও যে মেলেনি সেটা বলা যাবে না। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে সাহায্য করছে রাশিয়া।

এদিনও সাংবাদিক বৈঠকে আলিপভ জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রাশিয়া কয়েকশো বাস প্রস্তুত করে রেখেছে। সমস্যা হল, যেসব এলাকায় ভারতীয়রা আটকে সেসব এলাকা এখনও আমাদের দখলে আসেনি। ভারতীয় দূতাবাস থেকে কূটনৈতিকদের একটি দলকে নিয়ে যাওয়া হচ্ছে বেলগ্রোডে। সেখানেই ভারতীয়দের উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। ভারত যদি এই কঠিন সময় রাশিয়ার পাশে থাকে তাহলে ভবিষ্যতে দু’দেশের মধ্যে আর্থিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এই পরিস্থিতির সুবিধা নেওয়াটাই ভারতের জন্য বুদ্ধিমানের কাজ। পাশ্চাত্যের দেশগুলি আমাদের সহযোগিতা করছে না। এটা ভারতের ব্যবসায়ীদের কাছে বিরাট সুযোগ। এখন সহযোগিতা করাটাই বুদ্ধিমানের কাজ।” পরক্ষণে অবশ্য প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। ডেনিস আলিপভ সাফ জানিয়েছেন, “ইউক্রেন-রাশিয়া পরিস্থিতির পর এর প্রভাব গোটা বিশ্বের উপরই পড়বে। ভারত-রাশিয়া সম্পর্কেও এর প্রভাব পড়বে। তবে কতটা সেটা এখনই বলা যাচ্ছে না।” সূত্র : ইকোনমিক্স টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে