রবিবার, ০৬ মার্চ, ২০২২, ০১:৩৮:৩৭

'দয়া করে পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ থামান', নরেন্দ্র মোদিকে ফের অনুরোধ ইউক্রেনের

'দয়া করে পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ থামান', নরেন্দ্র মোদিকে ফের অনুরোধ ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একাধিক শহরই এখন রুশ বাহিনীর দখলে। কোথায় গিয়ে যে এই যুদ্ধের শেষ, তা জানে না বিশ্ব। তাই যুদ্ধ থামাতে আবারও ভারতের সাহায্য চাইলো ইউক্রেন। যুদ্ধবি'ধ্ব'স্ত দেশটির বিদেশমন্ত্রী আরও একবার ভারত সরকারকে অনুরোধ জানালেন, রাশিয়ার সঙ্গে কথা বলে যু'দ্ধ থামানোর চেষ্টা করতে। 

শনিবার ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিত্র কুলেবার বলেন, “ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক আছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে তাকে বোঝাতে যে যুদ্ধে কারও ভাল হবে না।” তিনি আরও দাবি করেন, “ভারত ইউক্রেনে উৎপাদিত খাদ্যশস্যের বড়সড় গ্রাহক। আর এভাবে যুদ্ধ চলতে থাকলে আমরা নতুন করে ফসল উৎপাদন করতে পারব না। যা ভারত এবং গোটা বিশ্বের খাদ্য সুরক্ষাকেও প্রশ্নের মুখে দাঁড় করাবে।”

এক টেলিভিশন বার্তায় তিনি আরও দাবি করেছেন, “৩০ বছর ধরে ইউক্রেন এশিয়া এবং আফ্রিকা থেকে পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে। এই পড়ুয়ারা যাতে বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা ট্রেনের ব্যবস্থা করেছি, হটলাইন তৈরি করেছি। ইউক্রেনের সরকার এই পড়ুয়াদের ফেরাতে সবরকম চেষ্টা করছে।” বস্তুত এর আগেও একাধিকবার যুদ্ধ বন্ধে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। সূত্র: জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে