সোমবার, ০৭ মার্চ, ২০২২, ০৯:২০:৪১

রুশ বাহিনী এবার ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে

রুশ বাহিনী এবার ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী তুমুল যুদ্ধ শুরু করেছে ইউক্রেনের বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী আক্রমণ আর পাল্টা আক্রমণ চলছে। এদিকে রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী- এমন দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের দাবি, রুশ বাহিনী শহরটিতে আক্রমণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ট্যাঙ্ক এবং মোটরচালিত পদাতিক ইউনিটগুলো এরই মধ্যে কিয়েভের প্রতিবেশি শহর ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে।

তাদের দাবি, রাশিয়ান কমান্ডাররা তাদের বাহিনীকে পরিত্যক্ত চেরনোবিল অঞ্চলের মধ্য দিয়ে বেলারুশ থেকে পাঠানো জ্বালানি সরবরাহ করছে।
এছাড়াও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ান সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের শহর মাইকোলাইভ ঘেরাও করার জন্য আরও জোর প্রচেষ্টা চালাচ্ছে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে