সোমবার, ০৭ মার্চ, ২০২২, ১২:০৮:১১

বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিল রাশিয়া

বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এদিকে দুই পক্ষেরই তুমুল যুদ্ধ চলছে। সৈন্য সহ বেসামরিক লোকজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতিবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ইউক্রেনের চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। 

আজ সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মস্কোভিত্তিক বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী। মস্কোর স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মূলত শহরগুলোত আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে খারকিভ, মারিউপোল এবং সুমি।

আলজাজিরা বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডোর খুলে দেওয়া হচ্ছে।এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভসহ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া চারটি শহরই বর্তমানে ব্যাপক রুশ আক্রমণের অধীনে রয়েছে। তবে যুদ্ধবিরতির বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইউক্রেনের কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে