সোমবার, ০৭ মার্চ, ২০২২, ১২:৪৩:৫৯

তৃতীয় দফা বৈঠকের আগে ইউক্রেনকে যে কড়া বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন

তৃতীয় দফা বৈঠকের আগে ইউক্রেনকে যে কড়া বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দেওয়া শর্তগুলো মেনে নিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধ করুক ইউক্রেন, সেটাই ইউক্রেনের মানুষের পক্ষে মঙ্গলদায়ক হবে। তৃতীয় দফা বৈঠকের আগে ইউক্রেনকে কড়া বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে লাগাতার যোগাযোগ করছেন একাধির দেশের প্রধানরা। 

পুতিন ফোনে তাদেরকে আরও বলেন যে, রাশিয়া নির্দিষ্ট সূচি মেনেই শৃঙ্খলাবদ্ধ হয়ে যুদ্ধ করছে। রাশিয়াকে থামাতে হলে ইউক্রেনকে শর্ত মানতেই হবে। আর মধ্যস্থতাকারীদের উচিত বিষয়টি ইউক্রেনের প্রশাসনকে বোঝানো। সোমবার ১২ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইতিমধ্যে রুশ আগ্রাসনে ধুলিসাৎ হয়েছে পড়শি দেশের একাধিক শহর। পুতিন বাহিনীর দখলে একাধিক পরমাণু কেন্দ্র, বিমানবন্দর। কিন্তু রাজধানী কিয়েভ এখনও দখল করতে পারেনি রুশ বাহিনী। 

তবে সে শহরে ক্রমাগত হামলা চালাচ্ছে বাহিনী। ইউক্রেন বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেটাই ইউক্রেনের পক্ষে মঙ্গলজনক বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে রোববার পুতিন ফরাসি প্রসিডেন্টে ইমানুয়ের ম্যাক্রোঁর সঙ্গেও প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন। সেখানেও তিনি জানিয়েছেন, রাশিয়া নিজের লক্ষ্যপূরণে মরিয়া। সে যুদ্ধের মাধ্যমে হোক কিংবা আলোচনার মাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে