সোমবার, ০৭ মার্চ, ২০২২, ০১:৫০:০৮

রাশিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে ইউক্রেন বলল, 'সব নাটক'

রাশিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে ইউক্রেন বলল, 'সব নাটক'

আন্তর্জাতিক ডেস্ক : মানবিক করিডর তৈরি করে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে দিতে ইউক্রেনের একধিক শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। এই নিয়ে তৃতীয়বার। তবে ইউক্রেন বলছে, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিয়েভসহ বহু শহরে। 

বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে খারকিভ, মারিপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দুই দিন আগে মাক্রোঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হচ্ছে, তার জেরেই এই সিদ্ধান্ত। যদিও একে আমল দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কি। 

তাদের অভিযোগ, এর আগে দুই বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে  প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার ১২ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে রোববার জানানো হয়েছে, ইউক্রেনে ২৬০ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়ে গিয়েছেন। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে